গত ৩০ সেপ্টেম্বর Hexa's Gobindaganj - এ 𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 𝐆𝐢𝐯𝐢𝐧𝐠 𝐂𝐞𝐫𝐞𝐦𝐨𝐧𝐲 𝟐𝟎𝟐𝟔 অনুষ্ঠিত হয়।
03-10-2026
𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 𝐆𝐢𝐯𝐢𝐧𝐠 𝐂𝐞𝐫𝐞𝐦𝐨𝐧𝐲 𝟐𝟎𝟐𝟔
(0)
প্রায় ৩০০ শিক্ষার্থীর হাতে সনদ, ছিল উৎসবমুখর আয়োজন।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে 𝐇𝐞𝐱𝐚’𝐬 𝐆𝐨𝐛𝐢𝐧𝐝𝐚𝐠𝐚𝐧𝐣 - এ অনুষ্ঠিত হয়েছে 𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 𝐆𝐢𝐯𝐢𝐧𝐠 𝐂𝐞𝐫𝐞𝐦𝐨𝐧𝐲 𝟐𝟎𝟐𝟔। বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে 𝐒𝐩𝐨𝐤𝐞𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡, 𝐁𝐚𝐬𝐢𝐜 𝐂𝐨𝐦𝐩𝐮𝐭𝐞𝐫, 𝐆𝐫𝐚𝐦𝐦𝐚𝐫 ও 𝐊𝐢𝐝𝐬' 𝐂𝐨𝐦𝐩𝐮𝐭𝐞𝐫 কোর্স সফলভাবে সম্পন্ন করা প্রায় ৩০০ শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি দুটি অধিবেশনে অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন
স্পোকেন শিক্ষার্থী হোসাইন আহমেদ তামিম ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন
সাদিয়া বেগম, ইন্টার্ন ফ্যাকাল্টি। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবুল কালাম ও অনিমা চৌধুরী। এবং সভাপতিত্ব করেন 𝐇𝐞𝐱𝐚’𝐬 𝐆𝐨𝐛𝐢𝐧𝐝𝐚𝐠𝐚𝐧𝐣 - এর 𝐂𝐄𝐎, 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐌𝐚𝐥𝐢𝐤 𝐒𝐡𝐢𝐩𝐨𝐧।
প্রথম অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 𝐆𝐨𝐛𝐢𝐧𝐝𝐚𝐠𝐚𝐧𝐣 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐇𝐚𝐪𝐮𝐞 𝐒𝐦𝐫𝐢𝐭𝐲 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞 - এর 𝐀𝐜𝐜𝐨𝐮𝐧𝐭𝐢𝐧𝐠 বিভাগের 𝐇𝐞𝐚𝐝, 𝐀𝐦𝐢𝐧 𝐔𝐝𝐝𝐢𝐧, বিশিষ্ট শিল্পোদ্যোক্তা, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, সমাজসেবক 𝐀𝐬𝐡𝐫𝐚𝐟𝐮𝐫 𝐑𝐚𝐡𝐦𝐚𝐧 𝐂𝐡𝐨𝐰𝐝𝐡𝐮𝐫𝐲, বাগবাড়ি 𝐌𝐨𝐝𝐞𝐥 𝐆𝐨𝐯𝐞𝐫𝐧𝐦𝐞𝐧𝐭 𝐏𝐫𝐢𝐦𝐚𝐫𝐲 𝐒𝐜𝐡𝐨𝐨𝐥 - এর 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭 𝐓𝐞𝐚𝐜𝐡𝐞𝐫 𝐌𝐃. 𝐈𝐦𝐚𝐝 𝐔𝐝𝐝𝐢𝐧 𝐌𝐚𝐧𝐢𝐤 এবং 𝐊𝐨𝐡𝐨𝐥𝐥𝐚 𝐆𝐨𝐯𝐞𝐫𝐧𝐦𝐞𝐧𝐭 𝐏𝐫𝐢𝐦𝐚𝐫𝐲 𝐒𝐜𝐡𝐨𝐨𝐥 - এর 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭 𝐓𝐞𝐚𝐜𝐡𝐞𝐫 𝐏𝐚𝐧𝐤𝐚𝐣 𝐃𝐚𝐭𝐭𝐚।
দ্বিতীয় অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 𝐀𝐥𝐡𝐚𝐳 𝐀𝐲𝐚𝐳𝐮𝐫 𝐑𝐚𝐡𝐦𝐚𝐧 𝐇𝐢𝐠𝐡 𝐒𝐜𝐡𝐨𝐨𝐥, 𝐁𝐮𝐫𝐚𝐢𝐫𝐠𝐚𝐨𝐧 - এর 𝐇𝐞𝐚𝐝𝐦𝐚𝐬𝐭𝐞𝐫 𝐌𝐨𝐡𝐚𝐦𝐦𝐚𝐝 𝐉𝐨𝐲𝐝𝐮𝐥 𝐈𝐬𝐥𝐚𝐦 এবং 𝐆𝐮𝐚𝐡𝐨𝐫𝐢 𝐌𝐚𝐝𝐫𝐚𝐬𝐚𝐡 - এর 𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭 𝐌𝐚𝐮𝐥𝐨𝐯𝐢 𝐌𝐚𝐮𝐥𝐚𝐧𝐚 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐆𝐚𝐟𝐮𝐫।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের সনদ অর্জনের জন্য অভিনন্দন জানান। পাশাপাশি অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তারা। ইংরেজি ভাষায় যোগাযোগ দক্ষতা, কম্পিউটার জ্ঞান এবং নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের আরও দক্ষ করে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।
প্রায় ৩০০ শিক্ষার্থীর হাতে সনদ। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল বিভিন্ন কোর্স সফলভাবে সম্পন্ন করা শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ। একে একে শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হলে তাদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শিক্ষার্থীদের বক্তব্য, অতিথিদের আলোচনা এবং সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। অতিথিরা শিক্ষার্থীদের অর্জনের প্রশংসা করে ভবিষ্যতে আরও মনোযোগ ও নিয়মিত চর্চার মাধ্যমে নিজেদের দক্ষতা উন্নয়নের আহ্বান জানান।
আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে 𝐇𝐞𝐱𝐚’𝐬 𝐆𝐨𝐛𝐢𝐧𝐝𝐚𝐠𝐚𝐧𝐣 ক্যাম্পাসে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। সনদ গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নিজেদের ভবিষ্যৎ শিক্ষা ও দক্ষতা উন্নয়ন নিয়ে আগ্রহও লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শেখার প্রচেষ্টা ও অর্জনকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনে আরও উৎসাহিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। নিয়মিত শিক্ষা ও অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীরা যেন অর্জিত দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং অতিথিদের মূল্যবান পরামর্শের মধ্য দিয়ে 𝐂𝐞𝐫𝐭𝐢𝐟𝐢𝐜𝐚𝐭𝐞 𝐆𝐢𝐯𝐢𝐧𝐠 𝐂𝐞𝐫𝐞𝐦𝐨𝐧𝐲 𝟐𝟎𝟐𝟔 সফলভাবে শেষ হয়।
সার্বিক সহযোগিতায়
টিম হেক্সাস গোবিন্দগঞ্জ।