Blog

img

#হেক্সাস_এডুকেশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন !!

20-01-2026
HEXA’S EDUCATION 19th YEARS ANNIVERSARY CELEBRATION
Share
(0)

🎉 #হেক্সাস_এডুকেশনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 𝐇𝐞𝐱𝐚'𝐬 𝐆𝐨𝐛𝐢𝐧𝐝𝐚𝐠𝐚𝐧𝐣.✨

২০০৭ সাল থেকে সাফল্যের ধারাবাহিকতায়—ইংরেজি ভাষা শিক্ষায় আস্থার নাম হেক্সাস এডুকেশন। বৃহত্তর সিলেট অঞ্চলের অন্যতম জনপ্রিয় ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্রিটিশ কাউন্সিল কর্তৃক পাঁচবার দেশসেরা নির্বাচিত 𝐈𝐄𝐋𝐓𝐒 রেজিস্ট্রেশন সেন্টার হেক্সাস এডুকেশন–এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হেক্সাস গোবিন্দগঞ্জ শাখায় আয়োজন করা হয় দিনব্যাপী বর্ণাঢ্য ও স্মরণীয় অনুষ্ঠান।

📅 সোমবার, ১৯ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এ আয়োজনে হেক্সাসের দীর্ঘ পথচলার সাফল্য, অর্জন ও পারফরম্যান্স তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন হেক্সাস গোবিন্দগঞ্জ টিমের এমডিসহ সকল কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ব্রাঞ্চ ডিরেক্টর আব্দুল মালিক শিপন স্যারের সভাপতিত্বে, ফ্যাকাল্টি মেম্বার আবুল কালাম স্যারের সঞ্চালনায়, এবং স্পোকেন স্টুডেন্ট হিফজুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।


প্রথম অধিবেশন:

𝐒𝐩𝐨𝐤𝐞𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 ও 𝐈𝐄𝐋𝐓𝐒 শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় 𝐈𝐄𝐋𝐓𝐒 𝐯𝐬 𝐒𝐩𝐨𝐤𝐞𝐧 𝐃𝐞𝐛𝐚𝐭𝐞 𝐂𝐨𝐦𝐩𝐞𝐭𝐢𝐭𝐢𝐨𝐧। পাশাপাশি ছিল কেরাত, গজল, গান ও 𝐀𝐮𝐝𝐢𝐞𝐧𝐜𝐞 𝐀𝐜𝐭𝐢𝐯𝐢𝐭𝐲—যা পুরো আয়োজনকে করে তোলে প্রাণবন্ত ও উপভোগ্য।

দ্বিতীয় অধিবেশন:

𝐊𝐢𝐝𝐬 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় রঙিন সাংস্কৃতিক আয়োজন। 𝐊𝐢𝐝𝐬 𝐈𝐧𝐬𝐭𝐚𝐧𝐭 𝐒𝐩𝐞𝐚𝐤𝐢𝐧𝐠, কেরাত, গজল, কবিতা আবৃত্তিসহ নানা পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত অতিথিবৃন্দ।

🌟 সম্মানিত অতিথিবৃন্দ:

১. বিজিত রঞ্জন কর

উপজেলা সমবায় অফিসার, দোয়ারাবাজার, সুনামগঞ্জ।

২. এ. এস. এম. মিসবাহুজ্জামান (শিলু)

প্রধান শিক্ষক, জাউয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।


প্রতিটি পর্বে অংশগ্রহণকারীরা তাদের মেধা, মনন ও প্রতিভার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। সমাপনী অধিবেশনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


✨ ১৯ বছরের এই সাফল্যের গল্প শুধু হেক্সাসের নয়—এটি শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত অর্জন।


ভবিষ্যতেও গুণগত শিক্ষা ও সাফল্যের পথে হেক্সাস এডুকেশন অটল থাকবে—এই প্রত্যয়ই আমাদের প্রেরণা।

📌বিস্তারিত জানতে আমাদের অফিস ভিজিট করুন।

𝐇𝐄𝐗𝐀'𝐒 𝐆𝐨𝐛𝐢𝐧𝐝𝐚𝐠𝐚𝐧𝐣

𝐑𝐞𝐥𝐚𝐭𝐢𝐨𝐧 𝐒𝐡𝐨𝐩𝐩𝐢𝐧𝐠 𝐂𝐞𝐧𝐭𝐞𝐫 (𝟑𝐫𝐝 𝐅𝐥𝐨𝐨𝐫)

𝐆𝐨𝐛𝐢𝐧𝐝𝐚𝐠𝐚𝐧𝐣 𝐏𝐨𝐢𝐧𝐭, 𝐒𝐮𝐧𝐚𝐦𝐠𝐚𝐧𝐣 𝐑𝐨𝐚𝐝.

☎️𝟎𝟏𝟕𝟏𝟓-𝟎𝟎𝟔𝟎𝟏𝟕

☎️𝟎𝟏𝟑𝟑𝟕-𝟐𝟓𝟔𝟎𝟔𝟓

#𝐇𝐞𝐱𝐚𝐬𝐆𝐨𝐛𝐢𝐧𝐝𝐚𝐠𝐚𝐧𝐣 #𝐇𝐞𝐱𝐚𝐬𝐄𝐝𝐮𝐜𝐚𝐭𝐢𝐨𝐧 #𝟏𝟗𝐭𝐡𝐀𝐧𝐧𝐢𝐯𝐞𝐫𝐬𝐚𝐫𝐲

Comments(0)

Leave a Reply