Blog

img

আলহামদুলিল্লাহ , (২৪/০১/২০২৬ ইং) সফলভাবে চালু হলো Hexa's Gobindaganj -এর 𝐊𝐈𝐃𝐒’_𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 (𝐄𝐯𝐞𝐧𝐢𝐧𝐠 𝐒𝐞𝐬𝐬𝐢𝐨𝐧) !!

26-01-2026
KID'S ENGLISH
Share
(0)

আলহামদুলিল্লাহ !!🌸
২৪/০১/২০২৬ ইং থেকে সফলভাবে চালু হলো Hexa's Gobindaganj -এর 𝐊𝐈𝐃𝐒’_𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 (𝐄𝐯𝐞𝐧𝐢𝐧𝐠 𝐒𝐞𝐬𝐬𝐢𝐨𝐧)—যা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের একটি অধ্যায়।
𝐌𝐨𝐫𝐧𝐢𝐧𝐠 𝐒𝐞𝐬𝐬𝐢𝐨𝐧 হাউজফুল হওয়ার পরও অভিভাবকদের আস্থা ও সার্বিক সহযোগিতায় 𝐄𝐯𝐞𝐧𝐢𝐧𝐠 𝐒𝐞𝐬𝐬𝐢𝐨𝐧 - এ যে ব্যাপক সাড়া পাওয়া গেছে, তা আমাদের এগিয়ে চলার শক্তি জুগিয়েছে। দক্ষ, অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকবৃন্দ শিশুদের বয়স ও মানসিকতা বিবেচনায় নিয়ে পাঠদান করায় ক্লাসরুম হয়ে উঠেছে প্রাণবন্ত, আনন্দময় ও শেখার উপযোগী। শিক্ষার্থীদের চোখে শেখার আগ্রহ, আত্মবিশ্বাসী অংশগ্রহণ এবং ইংরেজিতে কথা বলার ক্রমবর্ধমান সাহস আমাদের পড়াশোনার মান ও পরিবেশেরই প্রতিফলন।
আজকের ওরিয়েন্টেশন ক্লাসটি সুশৃঙ্খল ও প্রাণবন্তভাবে পরিচালনা করেন 𝐊𝐈𝐃𝐒’_𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡 - এর 𝐇𝐞𝐚𝐝 & 𝐀𝐜𝐚𝐝𝐞𝐦𝐢𝐜 𝐂𝐨𝐨𝐫𝐝𝐢𝐧𝐚𝐭𝐨𝐫 জনাব, মোহাম্মদ নিজাম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন 𝐊𝐈𝐃𝐒’_𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡-এর সকল শিক্ষক-শিক্ষিকা বৃন্দ। ওরিয়েন্টেশনকে আরো আনন্দঘন করে তুলতে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় বিভিন্ন রকম প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
সবচেয়ে আনন্দঘন ও আকর্ষণীয় মুহূর্ত ছিল কেক কাটা পর্ব, যেখানে Hexa's Gobindaganj - এর সম্মানিত (𝐂𝐄𝐎) জনাব আব্দুল মালিক শিপন স্যার উপস্থিত শিক্ষার্থীদের নিজ হাতে কেক খাওয়ান। এই মুহূর্তটি শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে স্মরণীয় ও আবেগঘন।
পরিকল্পিত কারিকুলাম, বন্ধুসুলভ পরিবেশ এবং মানসম্মত শিক্ষার মাধ্যমে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—এই 𝐄𝐯𝐞𝐧𝐢𝐧𝐠 𝐒𝐞𝐬𝐬𝐢𝐨𝐧 থেকেও গড়ে উঠবে আত্মবিশ্বাসী, দক্ষ ও আলোকিত প্রজন্ম। সকল শিক্ষক, শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের প্রতি রইলো আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। ✨
📌বিস্তারিত জানতে আমাদের অফিস ভিজিট করুন। 👇
✍️রিলেশন টাওয়ার (৪র্থ তলা), গোবিন্দগঞ্জ পয়েন্ট, সুনামগঞ্জ রোড।
☎️𝟎𝟏𝟕𝟏𝟓 𝟎𝟎𝟔 𝟎𝟏𝟕
☎️𝟎𝟏𝟑𝟑𝟕 𝟐𝟓𝟔 𝟎𝟔𝟓

Comments(0)

Leave a Reply