Blog

img

আলহামদুলিল্লাহ — এসএসসি ও দাখিল ২০২৬-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন।

18-08-2026
এসএসসি ও দাখিল ২০২৬-এর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।
Share
(0)

আলহামদুলিল্লাহ — কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন
আলহামদুলিল্লাহ। আজ ১৭ আগস্ট ২০২৬ #হেক্সাস_গোবিন্দগঞ্জে প্রায় ২০০ জন এসএসসি ও দাখিল ২০২৬-এর কৃতি শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
হেক্সাস গোবিন্দগঞ্জের ফেকাল্টি মেম্বার আবুল কালাম স্যারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হেক্সাস গোবিন্দগঞ্জের স্পোকেন ইংলিশের শিক্ষার্থী মাহি। এরপর 𝐊𝐢𝐝𝐬 𝐅𝐚𝐜𝐮𝐥𝐭𝐲-এর আনিমা ম্যাম স্বাগত বক্তব্য প্রদান করেন।
হেক্সাস গোবিন্দগঞ্জের 𝐂𝐄𝐎 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐌𝐚𝐥𝐢𝐤 𝐒𝐡𝐢𝐩𝐨𝐧 স্যারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অতিথিবৃন্দ—
১. 𝐒𝐡𝐚𝐡 𝐒𝐡𝐚𝐟𝐢𝐪𝐮𝐫 𝐀𝐥𝐚𝐦
𝐏𝐫𝐢𝐧𝐜𝐢𝐩𝐚𝐥 (𝐈𝐧-𝐂𝐡𝐚𝐫𝐠𝐞), 𝐆𝐨𝐛𝐢𝐧𝐝𝐚𝐠𝐚𝐧𝐣 𝐀𝐛𝐝𝐮𝐥 𝐇𝐚𝐪𝐮𝐞 𝐒𝐦𝐫𝐢𝐭𝐲 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞
২. 𝐑𝐚𝐡𝐮𝐥 𝐊𝐚𝐫𝐢𝐦 𝐒𝐡𝐢𝐛𝐥𝐮
𝐋𝐞𝐜𝐭𝐮𝐫𝐞𝐫 𝐢𝐧 𝐄𝐧𝐠𝐥𝐢𝐬𝐡, 𝐉𝐚𝐧𝐚𝐭𝐚 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞, 𝐌𝐚𝐢𝐧𝐩𝐮𝐫𝐢
৩. 𝐌𝐝. 𝐒𝐡𝐚𝐡𝐚𝐣𝐚𝐡𝐚𝐧
𝐀𝐬𝐬𝐢𝐬𝐭𝐚𝐧𝐭 𝐕𝐢𝐜𝐞 𝐏𝐫𝐞𝐬𝐢𝐝𝐞𝐧𝐭 & 𝐌𝐚𝐧𝐚𝐠𝐞𝐫, 𝐃𝐮𝐭𝐜𝐡-𝐁𝐚𝐧𝐠𝐥𝐚 𝐁𝐚𝐧𝐤, 𝐆𝐨𝐛𝐢𝐧𝐝𝐚𝐠𝐚𝐧𝐣
৪. 𝐒𝐞𝐛𝐮𝐥 𝐀𝐡𝐦𝐞𝐝
𝐋𝐞𝐜𝐭𝐮𝐫𝐞𝐫 𝐨𝐟 𝐈𝐂𝐓, 𝐉𝐡𝐢𝐠𝐥𝐢 𝐇𝐢𝐠𝐡 𝐒𝐜𝐡𝐨𝐨𝐥 𝐚𝐧𝐝 𝐂𝐨𝐥𝐥𝐞𝐠𝐞
সম্মানিত অতিথিরা তাঁদের মূল্যবান বক্তব্যে শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্যের জন্য একাডেমিক পড়াশোনার পাশাপাশি সফট স্কিল, ভাষাগত দক্ষতা ও যোগাযোগ দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একজন শিক্ষার্থীর জীবনে নৈতিক শিক্ষা, মূল্যবোধ ও মানবিক গুণাবলির গুরুত্বও তুলে ধরেন।
এই আয়োজন ছিল শুধু কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার একটি অনুষ্ঠান নয়; বরং তাঁদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা, দিকনির্দেশনা ও আত্মবিশ্বাস জোগানোর একটি সুন্দর প্রয়াস।
এসএসসি ও দাখিল ২০২৬-এর সকল কৃতি শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আপনাদের আজকের সাফল্য হোক আগামী দিনের আরও বড় অর্জনের অনুপ্রেরণা।
হেক্সাস গোবিন্দগঞ্জ বিশ্বাস করে—একজন শিক্ষার্থীর সাফল্য শুধু একটি ফলাফল নয়, বরং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপ।

Comments(0)

Leave a Reply